বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।

আদালতের সমন উপেক্ষা করে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সমনে নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত না হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে বলা হয়েছিল, অভিযুক্তদের ১৭ জুন নির্ধারিত সময়ে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জবাব দাখিল করতে হবে।

তবে নির্ধারিত তারিখে কেউই আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup