

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্যাসিবাদী শাসনামলে বিরোধীদের গুম ও নির্যাতন সংক্রান্ত দুইটি মানবতাবিরোধী মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রহণ করেছেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই অভিযোগ গ্রহণ করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে, মোট অভিযুক্তের সংখ্যা ২৮ জন। কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী-এই দুজনকেই উভয় মামলায় আসামি করা হয়েছে।
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক হলেন, লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক।
মন্তব্য করুন
