শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে যা বললেন শিশির মনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
শিশির মনির
expand
শিশির মনির

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সামনে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) তিনি বিবিসি বাংলার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নিয়ে দলের কৌশল, সমসাময়িক রাজনীতি, নির্বাচনকেন্দ্রীক বিষয় এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সাক্ষাৎকার প্রসঙ্গে সাংবাদিকদের শিশির মনির বলেন, তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন। তিনি সতর্ক ছিলেন যেন তার বক্তব্য থেকে কোনো ভুল ব্যাখ্যা বা বিতর্কের জন্ম না হয়। আমি মনে করি এটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি সাক্ষাৎকার।”

শিশির মনির আরও বলেন, রাজনৈতিক নেতাদের ক্যালকুলেটিভভাবে কথা বলতে হয়। সম্ভবত তিনি সাক্ষাৎকারের আগে প্রফেশনাল পরামর্শ নিয়েছেন। তার এই সতর্কতা এবং শব্দচয়নের পদ্ধতি আমার কাছে অত্যন্ত প্রশংসনীয়। প্রাথমিকভাবে মনে হয়, ‘দিস ইজ অ্যা গুড স্টার্ট’। বাকিটা সময়ই বলে দেবে।”

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি। তবে সময় চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব।”

যখন তাকে ফেরার নির্দিষ্ট সময় সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন, দ্রুতই, ইনশাআল্লাহ।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে যেসব গুম বা হত্যাকাণ্ড ঘটেছে, তার জবাব সেই সংশ্লিষ্টদের দিতে হবে। ৭১ সালের কোনো বিতর্কিত ভূমিকা থাকলে, সেই দলের কর্তারা তার জবাব দেবেন।

তিনি স্পষ্ট করেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড আমি নই। এটি জনগণের আন্দোলন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”

সাক্ষাৎকারে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ভূমিকা থাকবে।

তারেক রহমান বলেন, এটি প্রতিশোধের বিষয় নয়, ন্যায়ের বিষয়। অন্যায় হলে তার বিচার হতে হবে। কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত মনোভাব গুরুত্বপূর্ণ নয়। দেশের আইন অনুযায়ী যা অন্যায়, তার বিচার হবে। দেশের আইনই সিদ্ধান্ত নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন