শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশা করি এই জাতি ভালো কিছু পাবে: শিশির মনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
expand
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আজকের বৈঠকটি ছিল ফলপ্রসূ। পরবর্তী বৈঠক আগামী ৮ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করছি, জাতি ভালো কিছু পাবে।

জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ অনুষ্ঠিত হয় ঐকমত্য কমিশনের এ বৈঠক।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, খুব শিগগিরই ঐকমত্য কমিশন তার চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে।

তিনি বলেন, সব রাজনৈতিক দল থেকেই আমরা উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছি। পাশাপাশি গণমাধ্যমের সমর্থন ও ইতিবাচক ভূমিকা ছিল অনন্য।

আজকের বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন