শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম
মোহাম্মদ তাজুল ইসলাম
expand
মোহাম্মদ তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে।

রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়েছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি।”

চিফ প্রসিকিউটর আরও জানান, অভিযোগ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হবে। চলতি মাসেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, “বেশ কয়েকটি মামলা ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ চার্জশিট দাখিল হবে এবং ফরমাল চার্জও আনা হবে।”

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় কুষ্টিয়ায় ছয়জনের মৃত্যুর মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আগামী ৬ অক্টোবর এই মামলায় শুনানি অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন