শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ নিয়ে আপিল বিভাগের শুনানি আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
ডাকসু ভবন-ফাইল ছবি
expand
ডাকসু ভবন-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের নির্দেশনার কার্যকারিতা আপাতত স্থগিত রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটির শুনানি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে হওয়ার কথা রয়েছে। এর আগের দিন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটির শুনানির তারিখ ঠিক করে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে শুনানির দিন পর্যন্ত। তিনি আরও জানান, বুধবারের শুনানির তালিকায় আবেদনটি প্রথম আইটেম হিসেবে রাখা হয়েছে।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছিলেন। সেদিন বিকেলে তাৎক্ষণিক হাতে লেখা আবেদন শুনে বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ আপিলের পরামর্শ দেন।

ওইদিন বিকেল ৩টা ৫০ মিনিটে হাইকোর্ট বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ থেকে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন