

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। এর ফলে মামলা পরিচালনায় সময় সাশ্রয় হবে এবং উভয় ধরনের মামলার নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এখন পর্যন্ত জেলা আদালতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ—একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলা পরিচালনা করতেন। এই দ্বৈত দায়িত্ব মামলাজট ও বিচার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে দেশে প্রায় ১৬ লাখ দেওয়ানি ও ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন।
এই সমস্যা সমাধানে নতুন করে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত ও ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এসব আদালতের বিচারকরা শুধু ফৌজদারি মামলা পরিচালনা করবেন।
ফলে বিচারকদের ওপর দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আশা করা হচ্ছে, এ সিদ্ধান্ত মামলাজট নিরসন ও বিচার ব্যবস্থার গতি বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
