বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ‘গ্রেড’ নিয়ে সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘১৩তম গ্রেডের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সেই উদ্দেশ্যে আমি চিঠি দিয়েছি।’

এ সময় তিনি আন্দোলনের অংশ হিসেবে নিহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে সন্তুষ্ট হয়েছে। তবে চারটি সংগঠনের কিছু সদস্য অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে অন্য শিক্ষকদের ভোগান্তিতে ফেলেছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X