শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ফাইল ছবি
expand

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি মহাপরিচালকের কার্যালয়ের অধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ আইনজীবী নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে-চলবে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে

পদের নাম: প্যানেল আইনজীবী

পদসংখ্যা: ২২টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছরের (৪ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়-

অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর ৪০১), ঢাকা বরাবর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ অক্টোবর ২০২৬, বেলা ২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank