

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকায় নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ মহিলা বাস সার্ভিসের (পিংক বাস) জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের শর্ত হিসেবে প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে, উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট এবং ভারী ড্রাইভিং লাইসেন্স (বা লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণের যোগ্যতা) থাকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্ট (রোববার), ৩১ আগস্ট (সোমবার) ও ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিকভাব নির্বাচিত চালকরা সাত দিন থেকে দুই মাসব্যাপী ফ্রি ভারী গাড়ি চালনার প্রশিক্ষণ পাবেন এবং প্রশিক্ষণকালীন তাদের থাকা-খাওয়ার খরচ বিআরটিসি বহণ করবে।
প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে, তবে চূড়ান্ত নিয়োগের আগে তারা কোনো আর্থিক সুবিধা পাবেন না। পরবর্তীতে শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত নারী চালকরা অগ্রাধিকার পাবেন।
যেকোনো প্রয়োজনে ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৯-৪৫৭২৪৫-এ যোগাযোগ করা যাবে।


