

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিস-এর বেশ কয়েকজন সদস্যসহ বেসিস সচিবালয়ের কর্মকর্তারা।
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তিনি সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। কাজের ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে বেসিস এর পরবর্তী নির্বাচিত নেতার কাছে দায়িত্ব হাস্তান্তর করবেন।
বাণিজ্য সংগঠন শাখা-২ এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের ৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়।
মন্তব্য করুন
