শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলো অ্যাপলের নতুন ৪টি আইফোন, জেনে নিন দাম ও ফিচার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
আইফোন ১৭ সিরিজ
expand
আইফোন ১৭ সিরিজ

প্রযুক্তি জগতে নতুন চমক নিয়ে আবারও হাজির হলো অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক নিজেই মঞ্চে উঠে নতুন মডেলের আইফোন সবার সামনে তুলে ধরেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কোম্পানিটি উন্মোচন করেছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ, নতুন প্রজন্মের অ্যাপল ওয়াচ ১১ সিরিজ এবং এয়ারপডস প্রো ৩।

আইফোনে নতুনত্ব

এবারের সিরিজে থাকছে চারটি মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং বিশেষ সংযোজন আইফোন এয়ার। প্রতিটি ডিভাইসেই ব্যবহার করা হয়েছে আরও উন্নত সিরামিক শিল্ড ডিসপ্লে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আইফোন এয়ার, যা মাত্র ৫.৬ মিমি পাতলা এবং তৈরি করা হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। এটি একই সঙ্গে হালকা, শক্তিশালী এবং ভিন্নধর্মী ক্যামেরা ডিজাইনের কারণে আলাদা করে নজর কাড়ছে।

ডিসপ্লে ও রং

আইফোন ১৭ ও ১৭ প্রো : ৬.৩ ইঞ্চি ডিসপ্লে

আইফোন এয়ার : ৬.৫ ইঞ্চি ডিসপ্লে

আইফোন ১৭ প্রো ম্যাক্স : ৬.৯ ইঞ্চি ডিসপ্লে

এই সিরিজে যোগ হয়েছে কয়েকটি নতুন রঙও—আইফোন ১৭-এর জন্য ল্যাভেন্ডার, আইফোন এয়ারের জন্য স্কাই ব্লু, আর আইফোন ১৭ প্রো-এর জন্য কসমিক অরেঞ্জ।

দাম

আইফোন ১৭ : ৭৯৯ ডলার থেকে

আইফোন ১৭ প্রো : ১,০৯৯ ডলার থেকে

আইফোন ১৭ প্রো ম্যাক্স : ১,১৯৯ ডলার থেকে

আইফোন এয়ার (২৫৬ জিবি) : ৯৯৯ ডলার

অ্যাপলের ঘোষণা অনুযায়ী, নতুন আইফোন, ওয়াচ এবং এয়ারপডস বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে।

এয়ারপডস প্রো ৩: নতুন দিগন্ত

তিন বছর পর নতুন রূপে এসেছে এয়ারপডস প্রো ৩। উন্নত অডিও ও নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি এতে যোগ হয়েছে হৃদস্পন্দন মাপার সেন্সর এবং রিয়েল-টাইম ভাষা অনুবাদ ফিচার। ফলে দুই ভিন্ন ভাষাভাষী মানুষ সরাসরি কথা বললেও তা সঙ্গে সঙ্গে অনুবাদ হবে। দাম রাখা হয়েছে ২৪৯ ডলার।

অ্যাপল ওয়াচ ১১ সিরিজ

নতুন ওয়াচ সিরিজে তিনটি সংস্করণ রয়েছে—সিরিজ ১১, এসই ৩, এবং আলট্রা ৩।

সিরিজ ১১: সবচেয়ে পাতলা, আরামদায়ক এবং এতে রয়েছে রক্তচাপ মাপার সেন্সর।

এসই ৩: শক্তিশালী চিপ, সবসময় চালু রাখা যায় এমন ডিসপ্লে।

আলট্রা ৩: বড় ডিসপ্লে, ৪২ ঘণ্টার ব্যাটারি এবং জরুরি মুহূর্তে স্যাটেলাইট সংযোগের সুবিধা।

অ্যাপলের নতুন ডিভাইসগুলোতে স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়াচ সিরিজ ১১ ব্যবহারকারীর রক্তচাপ শনাক্ত করে সতর্ক করতে পারবে, ঘুমের মান বিশ্লেষণ করবে, আর এয়ারপডস প্রো ৩ শুধু সংগীত নয়—ব্যায়ামের সময় হৃদস্পন্দন ও ক্যালরি পরিমাপেও সহায়ক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন