শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাটজিপিটিসহ ওপেনএআইয়ের অ্যাপ-ওয়েবে বড় বিভ্রাট

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ এএম
চ্যাটজিপিটিসহ ওপেনএআইয়ের ওয়েবসমূহে বড় বিভ্রাট। ছবি: সংগৃহীত
expand

চ্যাটজিপিটিসহ ওপেনএইয়ের অ্যাপ-ওয়েবসমূহে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। যার কারণে সাময়িক অচল হয়ে পড়েছে চ্যাটজিপিটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। প্রবেশের সময় কেউ কেউ অস্বাভাবিক আচরণের মুখোমুখি হন। এমনকি ওয়েবসাইট থেকে একটি অস্বাভাবিক ফাইল ডাউনলোডের চেষ্টাও দেখা গেছে।

চ্যাটজিপিটি কাজ না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের রসিকতা করেন ব্যবহারকারীরা। কেউ কেউ মজা করে বলেন, ‘এখন কাজের সময় তাদের নিজেদের মস্তিষ্কই ব্যবহার করতে হবে।’

তবে চ্যাটজিপিটির এই বিভ্রাটের প্রভাব শুধু ওপেনএআইয়ের এই সেবাতেই সীমাবদ্ধ থাকেনি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল বেশ কিছু ওয়েবসাইট ও অ্যাপও সমস্যায় পড়ে।

ওপেনএআই জানিয়েছে, তারা সমস্যাটির বিষয়ে অবগত এবং এটি সমাধানের একটি উপায় খুঁজে পেয়েছে। সমাধানটি কাজ করছে কি না, তা যাচাই করা হচ্ছিল।

পরবর্তীতে প্রতিষ্ঠানটি আবার জানায়, চ্যাটজিপিটির সেবায় এখনো ‘কর্মক্ষমতার অবনতি’ দেখা যাচ্ছে।

চ্যাটজিপিটির পাশাপাশি ওপেনএআইয়ের প্রোগ্রামিং সহায়ক টুল কোডেক্সও এই বিভ্রাটে আক্রান্ত হয়েছে।

এদিকে অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লড এবং এক্সের গ্রকসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা সেবায়ও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী। তবে এসব সেবায় সমস্যার মাত্রা তুলনামূলকভাবে কম ছিল এবং অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank