সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
দ্য ইকোনমিস্ট

পাঁচ বছরের মধ্যে মানুষকে ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার মতে, ভবিষ্যতে এমন কোনো কাজ থাকবে না, যা মানুষের চেয়ে এআই ভালো করতে পারবে না।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর সম্পাদক জ্যানি মিন্টন বেডোসের সঙ্গে এক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে এ কথা বলেন মাস্ক।

সাক্ষাৎকারে মাস্ক বলেন, বিশ্বজুড়ে কোনো পারমাণবিক যুদ্ধ বা বড় ধরনের বিপর্যয় না ঘটলে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ফলে ভবিষ্যতে এক প্রাচুর্যময় যুগের সৃষ্টি হবে। যেখানে মানুষ যা চাইবে, তা-ই পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এআই প্রযুক্তিকে অবশ্যই সত্যসন্ধানী এবং অনুসন্ধিৎসু হতে হবে, যাতে তা মানবজাতির কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।

এআই মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে মাস্ক রসিকতা করে বলেন, মানুষ মূলত শিম্পাঞ্জিরই একটি বিবর্তিত রূপ। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার পার্থক্য যদি মানুষ ও শিম্পাঞ্জির পার্থক্যের চেয়েও বেশি হয়ে যায়, তবে নিয়ন্ত্রণ মানুষের হাতে না-ও থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন