

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অ্যান্ড্রয়েড ইউজ়ারদের জন্য বড় পরিবর্তনের কথা ঘোষণা করল গুগল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গুগল জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে আমেরিকায় গুগল প্লে স্টোর এর মধ্যেই থার্ড-পার্টি অ্যাপ স্টোর ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা প্লে স্টোর ছেড়ে আলাদা ওয়েবসাইটে না গিয়েই বিকল্প অ্যাপ মার্কেটপ্লেস ইনস্টল করতে পারবেন।
এর মাধ্যমে গুগল এবং জনপ্রিয় গেম ‘Fortnite’-এর নির্মাতা ‘Epic Games’-এর বহু বছরের আইনি বিরোধেরও অবসান ঘটতে চলেছে। Epic Games অভিযোগ করেছিল, গুগল প্লে স্টোর-এর একচেটিয়া নীতির কারণে প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোরগুলির পক্ষে বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে।
আদালত গুগলকে নির্দেশ দিয়েছিলেন, প্লে স্টোর এর মধ্যেই প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোর ডাউনলোডের সুযোগ দিতে হবে। তবে প্রথমে গুগল একটি বিকল্প পরিকল্পনা দেয়। সংস্থাটি চেয়েছিল, থার্ড-পার্টি অ্যাপ স্টোরগুলি গুগল এর বাইরে একটি বিশেষ নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে ডাউনলোড করা হোক। গুগলের দাবি ছিল, এতে ইউরোপ-সহ অন্যান্য দেশের নিয়মও মেনে চলা সম্ভব হবে।
কিন্তু আদালতের নিযুক্ত বিশেষজ্ঞ এবং এমআইটি এর অর্থনীতির অধ্যাপক ন্যান্সি এই প্রস্তাবের বিরোধিতা করেন। তাঁর মতে, ব্যবহারকারীরা সাধারণত প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করেন। তাই আলাদা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ স্টোর ডাউনলোড করতে হলে অতিরিক্ত ঝামেলা হবে। প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোরগুলির জনপ্রিয়তা বাড়তে বাধা সৃষ্টি হবে।
শেষ পর্যন্ত গুগল আদালতের নির্দেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দীর্ঘ আইনি লড়াই চালিয়ে গেলে পুরো অ্যাপ ইকোসিস্টেমে অনিশ্চয়তা তৈরি হবে। তাই তারা তাদের আগের প্রস্তাব প্রত্যাহার করে প্লে স্টোরেরর মধ্যেই থার্ড-পার্টি অ্যাপ স্টোর ডাউনলোডের অনুমতি দেবে। এই পরিবর্তনের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ভবিষ্যতে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা ও বিকল্পের সুবিধা পাবেন।