সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অধুনিক যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান থেকে শুরু করে অফিসিয়াল মিটিং-নোটিশ, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও ব্যক্তিগত আলাপে হরহামেশাই ব্যবহৃত হচ্ছে এই অ্যাপটি।

এদিকে অনেক সময়ই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন কথোপকথন সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে অ্যপটিতে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো ফিচার না থাকায় অনেককেই এটি নিয়ে বেগ পেতে হয়।

রেকর্ডিংয়ের অফিশিয়াল ফিচার না থাকলেও বিভিন্ন প্রযুক্তির ডিভাইস থেকে নানা বিকল্প উপায়ে অ্যাপটিতে খুব সহজেই কল রেকর্ড করা য়ায়।

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে করা যাবে রেকর্ডিং:

এ ধরণের স্মার্টফোনে থাকা বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। এজন্য স্ক্রিন রেকর্ডার চালু করে অডিও রেকর্ডিং অপশন সক্রিয় করতে হবে। এরপর কল শুরু করলে কথোপকথন রেকর্ড হবে এবং কল শেষ হওয়ার পর ফাইলটি গ্যালারিতে সংরক্ষিত থাকবে।

তবে কিছু ডিভাইসে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড না-ও হতে পারে। সেক্ষেত্রে স্পিকার মোড ব্যবহার করতে হতে পারে। এছাড়াও ফোনের নিজস্ব রেকর্ডিং সুবিধা কাজ না করলে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অ্যাপ ডাউনলোডের আগে রিভিউ, প্রাইভেসি পলিসি এবং প্রয়োজনীয় পারমিশন যাচাই করা জরুরি। কারণ কিছু অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আইফোনে রেকর্ড করতে পারেন যেভাবে:

অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন। আইওএসে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই। অনেক ব্যবহারকারী ম্যাকবুক বা অন্য ডিভাইসের সাহায্যে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করে থাকেন, যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

কম্পিউটারে রেকর্ডিংয়ের উপায়:

প্রথমে কম্পিউটারের ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব-এ লগইন করতে হবে। যে-কোনো থার্ড-পার্টি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার বা উইন্ডোজ/ম্যাকের নিজস্ব স্ক্রিন রেকর্ডার চালু করুন। তারপর পিসি থেকে হোয়াটসঅ্যাপ কল করুন এবং রেকর্ডারে তা সেভ করে নিন।

তবে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড অনেক দেশে আইনগত ঝুঁকির কারণ হতে পারে। তাই কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেয়া উচিত।

এছাড়াও ব্যক্তিগত গোপনীয়তার দিকটি এক্ষেত্রে সবসময় খেয়াল রাখা প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন