রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীদের আমলে তারেক রহমানের মতো রাষ্ট্রনায়ক দেখা যেত: যুবদল নেতা নয়ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবীদের আমলের রাষ্ট্রনায়কদের সাথে তুলনা করে যুবদল নেতা নয়ন যে মন্তব্য করেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমলোচনা।

সম্প্রতি একটি ভিডিওতে বলতে শোনা গেছে, রাসূল (সা:)-এর আমলে এবং তাঁদের অনুসারীদের আমলে এরাকম রাষ্ট্র নায়কদের দেখা যেতো। তারেক রহমান সাহেব দেখেন কুরবানি ঈদে যাতে রাস্তায় বর্জ্য ময়লা এগুলো পড়ে না থাকে সে কারণে ৪ ঘন্টা একজন প্রধানমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরেছেন, এটা একটা বিরল ঘটনা।

যুবদল নেতা নয়ন আরও বলেন, আমি নিজেও ৪ ঘন্টা ঘুরি না, আমি তো একটা কর্মী। আমার মনে হয়না যে, কোনো সরকারের সময় কোনো মন্ত্রী, কোনো এমপি রাস্তায় রাস্তায় ৪ ঘন্টা ঘুরেছে তার নিজ এলাকায়।

‘তারেক রহমান সাহেব ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে ৪ ঘন্টা রাস্তায় ঘুরে এটা বাংলাদেশের ইতিহাসে নজির এবং বিরল।’

‘বর্তমান সরকার তো এসেছে অল্পদিন, ৪ মাস চলতেছে। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে। তারেক রহমান সাহেব ৩-৪ মাসেই জনগণের নেতাই পরিনত হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন