

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ সোমবার শুনানি হবে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি হবে। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রীয় খরচে ঢাকা বারের সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহকে নিয়োগ দেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
চাঞ্চল্যকর এ মামলায় ২৪ মে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই (উপ-পরিদর্শক) অহিদুজ্জামান। ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করে।
তার আগে গত ২৩ মে বিকেলে রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ১৯ মে সকালে পল্লবীর বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় শিশু রামিসার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।
রামিসা হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। আসামির সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সরকারের তরফে দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
