রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দল রবিবার (৩১ মে) জরিমানার এ আদেশ দেন।

জানা গেছে, রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এ কারণে হাসপাতালটিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্স ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, হাসপাতালের ক্যান্টিন ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন