রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:২৩ পিএম
expand
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন 

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে।

অপো এ৬সি-এ রয়েছে সুবিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে।

ফোনটিতে সর্বাধুনিক এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।

গেমিংপ্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে।

একইসাথে, অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউনের মতো দুইটি অনন্য রঙে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৬,৯৯৯ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন