

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় কোন কোন পাতা সবচেয়ে বেশি পড়া হয়েছে—তা নিয়ে প্রকাশিত হয়েছে শীর্ষ ২০ তালিকা। এতে ছাত্ররাজনীতি থেকে শুরু করে সংগঠন, ব্যক্তিত্ব ও সাম্প্রতিক ঘটনাবলী উঠে এসেছে।
সবচেয়ে বেশি পড়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ সম্পর্কিত পাতা, যা প্রায় ১ লাখবার দেখা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডাকসুর সাধারণ পাতা, যার পাঠকসংখ্যা প্রায় ৯৫ হাজার।
শীর্ষ ২০ তালিকা দেখুন
তৃতীয় স্থানে আছেন গায়ক জুবিন গর্গ, যার পাতায় প্রবেশ করেছে প্রায় ৪৭ হাজার পাঠক। ৭ নম্বরে রয়েছে সাদিক কায়েম, আর তার পাতাটি পড়া হয়েছে ৩০ হাজারেরও বেশি বার।
রাজনৈতিক সংগঠন সম্পর্কিত পাতাগুলোর মধ্যেও আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাতা পড়া হয়েছে ২৩ হাজার ৪৭৬ বার এবং এটি রয়েছে ১১তম অবস্থানে। আর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাতায় প্রবেশ করেছে প্রায় ২৩ হাজার পাঠক।
আগস্ট মাসের তালিকায় শীর্ষে ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসু, যার পাতা পড়া হয়েছিল প্রায় ৪৫ হাজার বার। ওই সময় ডাকসু ছিল তৃতীয় স্থানে। জামায়াত ছিল ১২তম আর বিএনপি ১৫তম স্থানে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাতা পড়া হয়েছিল প্রায় ২০ হাজার বার, যা ২০তম স্থানে ছিল।
শীর্ষ তালিকায় আরও ছিল—স্বাধীনতা দিবস (ভারত), আখেরি চাহার সোম্বা, বাংলাদেশ, এবং কিছু বিনোদনকেন্দ্রিক বিষয় যেমন জনপ্রিয় সংগীত অ্যালবাম।
মন্তব্য করুন
