

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাজসজ্জা আর পরিবেশবান্ধব আবহের জন্য এখন অনেকেই ঘরের ভেতরে টবভর্তি গাছ রাখেন।
ইনডোর প্ল্যান্ট যেমন বাতাসকে বিশুদ্ধ করে, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এ গাছগুলো নাকি আবার ওয়াইফাইয়ের গতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গাছপালার কারণে ওয়াইফাই সিগন্যাল দুর্বল হতে পারে।
রাউটার যদি গাছের কাছাকাছি থাকে, তবে ইন্টারনেটের গতি এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। আর রাউটার সরিয়ে নিলে স্পিড আবার বেড়ে যায়।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, টবে থাকা ভেজা মাটি আর পুরু পাতার স্তর ওয়াইফাই সিগন্যালকে শোষণ বা প্রতিফলিত করে।
এতে সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং নেটওয়ার্কের গতি কমে আসে। বিশেষ করে ছোট বাসায় বা অনেক গাছ একসঙ্গে থাকলে এর প্রভাব বেশি চোখে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, কেবল গাছ নয়, ঘরের দেয়াল, ছাদ কিংবা প্রতিবেশীর ওয়াইফাই নেটওয়ার্কও ইন্টারনেট ধীরগতির কারণ হতে পারে।
তাই সমস্যা হলে প্রথমেই রাউটারের অবস্থান পরিবর্তন করে দেখা উচিত। অনেক সময় শুধু স্থান পরিবর্তন করলেই নেটের গতি বেড়ে যায়।
রাউটার বসানোর টিপস
১. রাউটারকে ঘরের কোণে নয়, মাঝখানে রাখুন—তাহলে চারদিকে সমান সিগন্যাল ছড়াবে।
২. যতটা সম্ভব উঁচু জায়গায় রাউটার রাখলে সিগন্যাল শক্তিশালী হয়।
৩. রাউটারের আশপাশ ফাঁকা রাখুন, যাতে সিগন্যাল বাধাহীনভাবে ছড়াতে পারে।
মন্তব্য করুন
