সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক করল গুগল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক করেছে টেক জায়ান্ট গুগল। তারা জানিয়েছে, বিপুল পরিমাণ ব্যবহারকারীর ফোন স্পাইওয়্যার ও ম্যালওয়্যারে আক্রান্ত। কিন্তু তারা কোনো ধরনের নিরাপত্তা আপডেট পাচ্ছে না। প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রোয়েড ব্যবহারকারী নিরাপত্তা এ ঝুঁকিতে রয়েছেন। কিন্তু তারা কোনো ধরনের নিরাপত্তা আপডেট পাচ্ছে না।

গুগল বলছে, অ্যান্ড্রোয়েড ১২ এবং এর নিচের ভার্সন ব্যবহারকারীরা নতুন কোনো নিরাপত্তা আপডেট পাচ্ছেন না যা মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ঘটনাটি প্রথম ফোর্বস তাদের এক্স হ্যান্ডেলে জানানোর পর গুগল ঘটনার সত্যতা স্বীকার করে এই সতর্কতা জারি করে।

গুগলের নতুন ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী, মাত্র ৫৭ দশমিক ৯ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রোয়েড ১৩ অথবা এর ওপরের ভার্সন ব্যবহার করছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ বা তার আগে প্রকশিত ফোনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। বিশ্বের প্রায় ১ বিলিয়ন অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহারকারী পুরোনো সফটওয়্যারে আটকে আছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা নতুন নয় কিংবা দুর্ঘটনাবশতও না। এর কারণ অ্যান্ড্রোয়েডের ফ্রাগমেন্টেশন সমস্যা। অভিযোগ, গুগল অ্যান্ড্রোয়েড তৈরি করে ঠিকই কিন্তু পিক্সেল লাইন আপের বাইরে ফোন নির্মাতারা কখন নিরাপত্তা আপডেট দেবে কিনা দেবে না, তা নিয়ন্ত্রণ করে না।

এই পরিস্থিতিতে গুগলের পক্ষ থেকে স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে—যেসব ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যেসব ডিভাইস আর নিয়মিত নিরাপত্তা আপডেট পাচ্ছে না, সেগুলো দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X