বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনইআইআর পদ্ধতি কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী ৩ মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর কার্যকর হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।

তবে এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকে, যা অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্ত করতে ব্যবহৃত হয়। আগামী তিন মাস এই সেবাটি বন্ধ থাকার ফলে মোবাইল বাজারে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup