শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'বিআইএম ২০২৫' সম্মেলন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
ঢাকায় শুরু হচ্ছে 'বিআইএম ২০২৫' সম্মেলন
expand
ঢাকায় শুরু হচ্ছে 'বিআইএম ২০২৫' সম্মেলন

বাংলাদেশের আইটি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে তিন দিনব্যাপী 'বিআইএম ২০২৫' সম্মেলন আয়োজন করছে।

আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IoT) এবং মেশিন লার্নিং বিষয়ের উপর ৩য় আন্তর্জাতিক সম্মেলন অন বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং (বিআইএম ২০২৫) আয়োজিত হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রধান কার্যালয়ে প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিআইএম ২০২৫ চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) প্রেক্ষাপটে উদীয়মান প্রযুক্তিনির্ভর গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে ৬৩১টি গবেষণাপত্র জমা পড়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৫১টি পেপার উপস্থাপনার জন্য গৃহীত হয়েছে।

আরও জানানো হয়, এবারের সম্মেলনে সাত জন কী-নোট স্পিকার, পাঁচ জন আলোচক এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন থাকবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি এবং গ্রীন কম্পিউটিং। সম্মেলনটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বাস্তবায়নে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মেলনের সভাপতি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, আয়োজক কমিটির সভাপতি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আব্দুল বাছেত, আয়োজক কমিটির সেক্রেটারি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জেনারেল সেক্রেটারি এলীন ববি। কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (এডমিন) শরিফুল আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) মোঃ জারাফাত ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার মুহাম্মদ শাহরিয়ার হোসেন খান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলরগন জনাব জনাব মুহাম্মদ ওমর সিদ্দিক, জনাব মোঃ মেহেদী হাসান, জনাব মোঃ মোজাহারুল ইসলাম, জনাব মোঃ আসাদ-উজ-জামান, জনাব এস এম পারভেজ রানা, জনাব মোঃ ওয়াহিদ মুরাদ, জনাব এস. এম. সাজ্জাদ হোসেন, জনাব নিমাই চন্দ্র মন্ডল, জনাব আমিমুল ইহসান, জনাব মোঃ আলমগীর, জনাব সবুজ দাস, জনাব মোঃ মানিরুল ইসলাম, জনাব মোঃ মারুফ হোসেইন, জনাব মোঃ আসাদ-উজ-জামান, জনাব বায়েজীদ হাসান ভূঞাঁ, জনাব মোঃ তানভিদুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ব্যাবস্থাপক মোঃ জিয়াউর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন