শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন মিলল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
expand
অনুমোদন মিলল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা বিশ্বের প্রথম এক ডোজে কার্যকর ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার এই ঘোষণা আসে। গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, এবং নতুন এই টিকাকে ‘ঐতিহাসিক’ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বুটানটান ইনস্টিটিউট, সাও পাওলো, এই টিকা তৈরি করেছে, যার নাম ‘বুটানটান-ডিভি’। এটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য অনুমোদিত।

বর্তমানে বিশ্বে প্রচলিত টিকা ‘টিএকে-০০৩’, যা দুই ডোজে নেওয়া লাগে। নতুন ব্রাজিলীয় টিকার সুবিধা হলো—একবার নেওয়ায় পর্যাপ্ত সুরক্ষা মিলছে। ফলে টিকাদান কর্মসূচি দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেন, “ব্রাজিলের স্বাস্থ্য ও বিজ্ঞান জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। ডেঙ্গু মোকাবিলায় এখন আমরা শক্তিশালী হাতিয়ার হাতে পেয়েছি।”

প্রায় আট বছর ধরে ব্রাজিলে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ওই বছরে ১.৪৬ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং প্রায় ১২ হাজারের মৃত্যু ঘটে। ব্রাজিলে মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে। গবেষকরা জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে দেখছেন।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, চীনের উশি বায়োলজিক্স কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank