সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ হলে যা করবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ এ রক্তচাপই শরীরে নানা রোগ বাসা বাঁধার মূল কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপ অনেক সময় রোগীর প্রাণও কেড়ে নেয়।

নিয়মিত চাপ মাপুন

বাসায় বা কাছের ফার্মেসিতে রক্তচাপ নিয়মিত চেক করুন। রিডিং লিখে রাখলে ডাক্তারের জন্য সুবিধা হয়।

ডাক্তারের পরামর্শে ওষুধ নিন
নিজে নিজে ওষুধ শুরু বা বন্ধ করবেন না। একবার শুরু হলে নিয়মিত খেতে হয়, না হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

লবণ কমান
অতিরিক্ত লবণ হাইপেশারের সবচেয়ে বড় শত্রু।
– কাঁচা লবণ পরিহার করুন
– ফাস্টফুড, চিপস, আচার কম খান

খাবারে পরিবর্তন আনুন
– বেশি শাকসবজি ও ফল
– কম তেল-চর্বি
– লাল মাংস ও ভাজাপোড়া সীমিত
– চিনি ও মিষ্টি কম

নিয়মিত হাঁটা বা ব্যায়াম
প্রতিদিন অন্তত ৩০ মিনিট brisk walking রক্তচাপ কমাতে খুব কার্যকর।

ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ বেশি হলে হাইপেশার নিয়ন্ত্রণ কঠিন হয়।

ধূমপান ও অ্যালকোহল বাদ দিন
এগুলো সরাসরি রক্তচাপ বাড়ায় এবং ওষুধের কাজ নষ্ট করে।

মানসিক চাপ কমান
ঘুম ঠিকমতো নিন, প্রয়োজনে মেডিটেশন বা নামাজ/ধ্যান কাজে আসে।

জরুরি লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান
– খুব মাথা ব্যথা
– চোখে ঝাপসা
– বুকে ব্যথা
– শ্বাসকষ্ট
– হঠাৎ হাত-পা অবশ বা কথা জড়িয়ে যাওয়া

এগুলো স্ট্রোক বা হার্টের সংকেত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন