

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।
সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৮৭ জন, ঢাকায় ১৩৬ জন (উত্তর সিটিতে ১৩৮ জন ও দক্ষিণ সিটিতে ১৪৫ জন), খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৯ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ হাজার ৫৬১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন
