শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিহত চারজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৯, ১৩, ১৪ ও ৫৫ বছর। এদের মধ্যে একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরেই সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন—ঢাকা উত্তর সিটিতে ১৬২ জন ও দক্ষিণ সিটিতে ১১৬ জন।

এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১, ঢাকা উত্তর সিটিতে ১৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ভর্তি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন