শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক দিনে ১২ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে পাঁচ জনের, তিন জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে, দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে, একজন করে মারা গেছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন