বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে যে চার ফল ভুলেও খাবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাতে সব ধরনের পুষ্টিকর খাবারই শরীরে সয় না। ফল আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী- ভিটামিন, ফাইবার ও খনিজ উপাদানে ঠাসা। কিন্তু ভুল সময়ে খেলে সেই ফলই হিতে বিপরীত হতে পারে।

পুষ্টিবিদদের মতে, সূর্যাস্তের পর পরিপাকতন্ত্রের কাজ ধীরগতির হয়ে যায়। তাই রাতে নির্দিষ্ট কিছু ফল খেলে হজমের গোলমালসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

ঘুমানোর আগে যেসব ফল এড়িয়ে চলাই ভালো:

কলা: কলায় প্রচুর পটাশিয়াম ও কার্বোহাইড্রেট থাকে, যা রাতে সহজে হজম হতে চায় না। তাছাড়া রাতে কলা খেলে বুকে কফ বা সর্দি জমার প্রবণতা বাড়ে, যা ঠান্ডা লাগা বা অ্যাজমার রোগীদের কষ্ট বাড়িয়ে দেয়।

কমলা ও টক জাতীয় ফল: সর্দি-কাশি দূর করতে লেবুজাতীয় ফল দারুণ কাজ করলেও রাতে কমলা, মোসম্বি বা আঙুর খেলে পেটে কড়া এসিডিটি ও বুক জ্বালা হতে পারে। এর সাইট্রিক এসিড রাতে ঘুমে ব্যাঘাত ঘটায়।

তরমুজ: তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। রাতে তরমুজ খেলে বারবার প্রস্রাবের বেগ হয়, ফলে রাতের শান্ত ঘুম নষ্ট হয়। পাশাপাশি এর প্রাকৃতিক চিনি রাতে রক্তের সুগার বাড়িয়ে দিতে পারে।

আপেল: আপেলের পেকটিন ও ফাইবার রাতের বেলায় সহজে হজম হয় না। ফলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা ও অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হয়।

রাতে ফল খাওয়া কেন ক্ষতিকর?

সন্ধ্যার পর আমাদের হজমক্ষমতা স্বাভাবিকভাবেই কমে আসে। ফলের প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ) রাতে ঠিকমতো হজম না হয়ে শরীরে চর্বি হিসেবে জমতে থাকে এবং ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে।

তাই ফল খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালের নাশতায় কিংবা বিকেলের হালকা জলখাবারে। শরীর সুস্থ রাখতে ঘুমানোর অন্তত ৩-৪ ঘণ্টা আগে ফল খাওয়া বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন