রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা উপলক্ষে নতুন ফিচার আনলো ‘হোয়াটস অ্যাপ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে আরও আনন্দদায়ক করতে বেশ কিছু দারুণ ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ। মেটার মালিকানাধীন এই সংস্থাটি ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এবার যুক্ত করেছে নানা আকর্ষণীয় সুবিধা।

এবারের বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘Trionda’ তৈরি করেছে এডিডাস। এই বলের আদলে হোয়াটস অ্যাপে যুক্ত হয়েছে বিশেষ অ্যানিমেশন। এখন চ্যাটে ফুটবলের ইমোজি পাঠালে বা রিঅ্যাকশন দিলে পর্দায় সুন্দর অ্যানিমেশন দেখা যাবে। এছাড়া ভিডিও কলেও থাকছে ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল এফেক্ট।

খেলার মাঠের আনন্দ, গোল, পেনাল্টি মিস বা বিতর্কিত সিদ্ধান্তের মতো মুহূর্তগুলো চটজলদি প্রকাশ করতে আনা হয়েছে নতুন ফুটবল-থিমযুক্ত স্টিকার।

তথ্যের জন্য থাকছে একটি 'ফুটবল ডিরেক্টরি'। এখান থেকে ম্যাচের লাইভ স্কোর, কাউন্টডাউন ও হাইলাইটস জানা যাবে। পাশাপাশি, Meta AI-এর সাহায্য নিয়ে পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের প্রোফাইল বা কাছাকাছি কোথায় খেলা দেখানো হচ্ছে, তা সহজেই জেনে নেওয়া যাবে।

এতসব নতুন ফিচারের মাঝেও ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফুটবল নিয়ে সব আলোচনা ও চ্যাট আগের মতোই সম্পূর্ণ 'এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড' বা সুরক্ষিত থাকবে। সব মিলিয়ে, এবারের ফুটবল উন্মাদনাকে আরও সামাজিক ও প্রাণবন্ত করে তুলতে হোয়াটস অ্যাপ পুরোপুরি প্রস্তুত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন