

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) আদালত এই রায় ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী মামলার রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেছিলেন।
মামলার শুনানির সময় সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের সময় আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে রায় ঘোষণার জন্য ৯ মার্চ তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য দেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ থাকা ৯ জন সাক্ষীর মধ্যে আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। সেই সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে ওই মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
মন্তব্য করুন
