

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্যারিয়ারের শুরু থেকেই সামাজিক যোগাযোগমোধ্যমে বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কাজ সংক্রান্ত এবং ব্যক্তিগত নানা ছবি তুলে পোস্ট কিংবা শেয়ার করতে দেখা যায় তাকে।
তবে বলিউডের ‘গাঙ্গুবাই’ জানিয়েছেন মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা ভাবেন তিনি। তবে তবে ভক্তদের কথা চিন্তা করে তা আর হয়ে ওঠে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, ‘ এমন কিছুদিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর।’
তিনি আরও বলেন, ‘এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।’
আলিয়া জানান, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে।
তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবন এখনো খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
প্রসঙ্গত, আলোচিত অ্যকশনধর্মী সিনেমা ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর। অন্যদিকে ‘আলফা’-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী।
মন্তব্য করুন

