শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১২:৪৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।

শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে।

ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর মধ্যে ঈদুল আজহার ছুটিও রয়েছে। তবে ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।

এদিকে কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশের কথা উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রয়েছে। এখানেও ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে। অন্যদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে (রোববার) থেকে ছুটি শুরু হচ্ছে আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদ্রাসায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন