রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
চিত্রনায়ক জয় চৌধুরী
expand
চিত্রনায়ক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বর্তমানে তিনি সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

জয় চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল প্রকাশের পরই তার প্যানেলের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে সভাপতি পদে কে থাকবেন, সেটিও তখন জানানো হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্যানেলের নাম প্রকাশ করছি না। তফসিল ঘোষণা হলে সিনিয়র-জুনিয়র সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

নিজেদের প্যানেল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের প্যানেল দেখে সবাই তাকিয়ে থাকবে। আমরা বাস্তবায়নযোগ্য কাজের প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনে আসছি।’

২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ ও ‘অন্তর্জ্বালা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। অন্যদিকে, একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বর্তমানে তিনি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
87'
4 - 0
24' Mikel Oyarzabal
49' Hassan Al-Tambakti
World Cup