বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকেছে’

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
মেঘনা আলম
expand
মেঘনা আলম

বিভিন্ন কারণে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেঘনা আলম। চলতি বছরের ৯ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে পরদিন ১০ এপ্রিল রাতে আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন। আটক সম্পর্কে স্পষ্ট কারণ না জানানোয় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে এক চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় তিন সপ্তাহ পর, ২৮ এপ্রিল, মেঘনা আলম জামিনে মুক্তি পান।

মুক্তির পর থেকেই আলোচিত এই মডেল বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। আজ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকেছে।’

পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন, ‘যেসব মূর্খ, গুজব প্রচারকারী, দুর্নীতিবাজ, চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির চক্রান্তকারী, প্রভুর দোষ লুকাতে মেঘনা আলমকে আওয়ামী দোষর হিসেবে বানোওয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে এ রকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই, একসঙ্গে কোথাও মিট করা, বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনূস ছাড়া আর কারো সঙ্গে নেই। সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে, বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনূসের হয়ে লড়াই করেছি।’

মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।

তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup