শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খোদার কাছে শুকরিয়া জানালেন পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
expand
খোদার কাছে শুকরিয়া জানালেন পরীমনি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি জীবনের প্রতিটি মুহূর্তে তার নানার কথাই সবচেয়ে বেশি মনে করেন। শতবর্ষী নানা শামসুল হক গাজী ছিলেন তার শক্তি, সাহস আর পথচলার অনুপ্রেরণা।

যেকোনো বিপদে আশ্রয় ছিল সেই নানার কাছে। দুই বছর আগে তিনি পরীর জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেন।

সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ অভিনয়ের জন্য জনপ্রিয় বিভাগে অ্যাওয়ার্ড জিতেছেন পরীমনি। পুরস্কার হাতে নিয়ে বাসায় ফেরার সময় দরজা খুলে দেয় তার দুই সন্তান। এ দৃশ্য দেখে আবেগে ভেসে যান নায়িকা।

নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি।

পরীমনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর!’

তিনি খোদার কাছে শুকরিয়া জানিয়ে লেখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রুপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমনি সর্বশেষ চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করেন। এটি ২০২৪ সালে মুক্তি পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন