

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই সিনেমার প্রাক্তন নায়িকা সোনিয়া চলচ্চিত্রের জগতে প্রথম পা রাখেন শিশুশিল্পী হিসেবে ‘মাস্তান রাজা’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমার সংখ্যা প্রায় ৫০টি, যার মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘বাংলার নায়ক’, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’, ‘পরান কোকিলা’, ‘ভয়ংকর সাতদিন’, ‘অজান্তে’ এবং ‘মিথ্যার মৃত্যু’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে দেখা গেছে ‘বউ শাশুডির যুদ্ধ’ সিনেমায়।
ক্যারিয়ারের মধ্যগগনে সোনিয়া চলচ্চিত্রের জগৎ থেকে সরে দাঁড়ান। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি অভিনয় থেকে সরার কারণ এবং স্মৃতিচারণ করেছেন।
“আমার সমসাময়িক যারা অভিনয় করেছেন, তারা এখন কেউ আর নেই। সেই দিক থেকে মনে হয়, আমার সিদ্ধান্ত ভুল ছিল না। নায়িকা চরিত্রের বাইরে বড় বোন, ভাবি বা অন্যান্য চরিত্রে কাজ করার প্রতি আগ্রহ আমার ছিল না।”
সোনিয়া আরও বলেন, রিয়াজের প্রথম সিনেমা ‘বাংলার নায়ক’ আমার সঙ্গে ছিল। আমি ওমর সানী ভাইয়ের সঙ্গে দ্বিতীয় সিনেমা করেছি। এছাড়া নায়ক রাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। সেগুলো দেখলে মনে হয়, সিনেমায় আমার অবস্থান আরও শক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। সে সময়ে আমার বয়স কম ছিল, অনেক পলিটিক্সের মধ্য দিয়ে আমাকে এগোতে হয়েছিল। তখন বুঝতে পারিনি, এখন মনে পড়লে বোঝা যায়।
বর্তমানে পরিবারসহ সোনিয়া লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি জানান, পরিস্থিতি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে ২০০৪ সাল থেকে আমি সিনেমা ছেড়ে এখানে (লন্ডন) আসতে বাধ্য হয়েছি।
সোনিয়া সিনেমার স্মৃতিসমূহকে সবসময় প্রিয় মনে করেন, যদিও কিছু অভিজ্ঞতা তাকে আক্ষেপেরও বোধ করিয়েছে। তিনি বলেন, চুক্তিবদ্ধ হওয়া সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। ওমর সানী-মোৗসুমীর শুটিংয়ের দুই দিন আগে জানতে পারি আমাকে বাদ দেওয়া হয়েছে। শাবনূরের সঙ্গে একটি সিনেমা থেকে আমার সংলাপ ও গানও বাদ দেওয়া হয়েছিল। এমন অনেক ঘটনা ঘটেছে।”
“সিনেমার মাধ্যমে যে ভালোবাসা পেয়েছি, তা কোনোদিন ভুলে যাবার মতো নয়। এখনও অনেকে আমাকে দেখলে সিনেমার কথা মনে করিয়ে দেন, সেটি শুনতে ভালো লাগে। সিনেমার সেই দিনগুলো সবসময় মনে পড়ে।”
মন্তব্য করুন
