শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কল রেকর্ড ফাঁসের পর ববি বললেন, ‘অডিও জোড়াতালি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
expand
কল রেকর্ড ফাঁসের পর ববি বললেন, ‘অডিও জোড়াতালি’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি কয়েক বছর ধরে সিনেমার বা ব্যক্তিগত খবরে কোনোটিতেই আলোচনায় ছিলেন না। চলতি মাসের শুরু থেকেই প্রেম ও গোপন বিয়ের খবরে আলোচনায় ছিলেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন যখন ঘুরছে, ঠিক তখনই নতুন করে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে অভিনেত্রী ববি হক-এর ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ফাঁস হয় নায়িকার একটি কল রেকর্ড, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ববি ও মির্জা আবুল বাশারের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথাবার্তা চলছে। কথোপকথনে ববি কয়েকবারই বাশারকে ভালোবাসার কথা জানান, যদিও দুজনের মধ্যে কিছু অভিযোগ ও বাকবিতণ্ডাও শোনা যায়।

তবে এ বিষয়ে ববি দাবি করেছেন, কেউ ষড়যন্ত্র করে পুরোনো কথাবার্তার অংশ জোড়া দিয়ে অডিওটি তৈরি করেছে দাবি করে নায়িকা বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? তার জবাব দেননি ববি। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন