শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী শাওনের মা চলে গেলেন না ফেরার দেশে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম
বেগম তাহুরা আলী- মেহের আফরোজ শাওন
expand
বেগম তাহুরা আলী- মেহের আফরোজ শাওন

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন শাওন। সেখানে তিনি লিখেছেন- গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি দেন।”

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে অভিনয় ও সংস্কৃতি অঙ্গনে। অভিনেত্রী দীপা খন্দকার, নির্মাতা সানি সানোয়ারসহ অনেকেই শাওনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত জুন মাসের শেষ দিকে শাওন সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন তাঁর মায়ের গুরুতর অসুস্থতার খবর। তখন তিনি লিখেছিলেন-

‘আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। আমরা তাঁকে প্রায় হারিয়ে ফেলেছিলাম।

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক জটিলতার পর আজ না ফেরার দেশে পাড়ি জমালেন শাওনের প্রিয় মা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন