শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেনাকে না পেয়ে দীঘিকে কাছে টানলেন বাপ্পারাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম
দীঘি-বাপ্পারাজ
expand
দীঘি-বাপ্পারাজ

চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সুনামগঞ্জে। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবং তরুণ তারকা দীঘি।

সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানান, “আমরা আগে ‘বরবাদ’ নামের একটি সিনেমায় সিয়ামের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলাম। তবে সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

পরিবর্তে আমরা এখন ‘বিদায়’-এর কাজ শুরু করেছি, যেখানে বাপ্পারাজ, দীঘি, প্রার্থনা ফারদিনসহ আরও কয়েকজন পরিচিত শিল্পী অভিনয় করছেন। এটি বাপ্পারাজ ও দীঘির প্রথম যৌথ কাজ।”

গত শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে এবং সোমবার থেকে বাপ্পারাজ তাঁর অংশের দৃশ্যধারণ করছেন। সিনেমায় তাঁকে একজন চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরায় বাপ্পারাজ বেশ উচ্ছ্বসিত, যদিও গল্পের বিস্তারিত এখনই জানাতে চাননি। তিনি জানিয়েছেন, শুটিং শেষে মাসের শেষ দিকে ছবির বিষয়বস্তু নিয়ে কথা বলবেন।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে বলে জানা গেছে। এরপর সিনেমার কিছু দৃশ্য ধারণ করা হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে।

গল্প প্রসঙ্গে প্রযোজক বলেন, “এটি কোনো প্রচলিত প্রেমকাহিনি নয়। আমাদের সিনেমার আসল নায়ক হলো গল্প নিজেই। ‘বিদায়’ একটি মানবিক ও সচেতনতামূলক কাহিনি, যা পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারবেন।”

প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘বিদায়’ আগামী ঈদ বা আসন্ন কোনো উৎসব মৌসুমে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন