শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্কের সাথে সম্পর্ক নিয়ে ফেসবুক পোস্ট পরীমণির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
পরীমণি
expand
পরীমণি

পরীমণি তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সাথে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।

বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। কিন্তু তার আগেই গতকাল রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন।

পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’ ‘অর্কর সাথে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবারদাবার আদানপ্রদান হয় আমাদের।’

অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’ শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সাথে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন