শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাদ দেওয়া হলো ফেরদৌসকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম
ফেরদৌস
expand
ফেরদৌস

২০১৮ সালে শুরু হওয়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং আবার নতুন উদ্যোগে শুরু হতে যাচ্ছে। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবার সিনেমায় অংশ নেবেন না, জানিয়েছেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

সিনেমার গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তাঁর সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকবে।

শুরুর শুটিংয়ে দেবদাস চরিত্রে ছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। তবে দুজনই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন, এরপর নানা কারণে কাজ স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত থাকায় সিনেমায় আর অভিনয় করতে পারেননি।

নির্মাতা আরিফ বলেন, ফেরদৌস ভাই দীর্ঘদিন সিনেমায় নেই। শুটিংয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তাই তাঁর জায়গায় নতুন শিল্পী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পপির সঙ্গে যোগাযোগ হয়েছে, তাঁকে রাখার চেষ্টা চলছে, তবে সময় দিতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে নতুন পরিকল্পনায় শুটিং শুরু করতে যাচ্ছি।

আরিফ আরও জানান, বছরের শেষের দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বাকি শুটিং শুরু হবে। আশা করছি, নতুন উদ্যোগে সিনেমাটি সঠিকভাবে শেষ করতে পারব এবং দর্শকদের ভালোভাবে উপহার দিতে পারব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন