

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অল্প কয়েক বছরের মধ্যেই হাসি ও অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও বড় পর্দায় এখনো অভিষেক হয়নি এই অভিনেত্রীর। তবে দর্শকরা ইতিমধ্যেই জানতে আগ্রহী-কবে তাকে দেখা যাবে সিনেমায়।
তটিনীর কাছে ইতিমধ্যে বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব এসেছে, কিন্তু তিনি ভেবেচিন্তে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। কারণ, এখনই বড় পর্দায় আসতে চান না তিনি। নিজের ভাষায়, ‘আরও কিছুটা সময় নিতে চাই নিজেকে প্রস্তুত করতে।’
এক সাক্ষাৎকারে তটিনী বলেন, এখন পুরো মনোযোগ নাটকে। আমি চাই, আগে আরও অভিজ্ঞতা অর্জন করি। নাটকে যেমনভাবে দর্শকের ভালোবাসা পাচ্ছি, সিনেমায় আসার পরও যেন সেই ভালোবাসা ধরে রাখতে পারি।
তিনি জানান, কাজ বাছাইয়ের ক্ষেত্রে তিনি সবসময় গল্প ও স্ক্রিপ্টকে অগ্রাধিকার দেন।
“শুরু থেকে আমি কখনো পরিচালক বা সহশিল্পী দেখে কাজ করিনি। গল্প, সংলাপ ও চিত্রনাট্য ভালো হলেই কাজ করি। কারণ, এগুলোই শেষ পর্যন্ত দর্শকের মনে দাগ ফেলে।”
তটিনীর মতে, পরিমাণ নয়, গুণগত মানই আসল। আমি চাই কম কাজ করি, কিন্তু মান যেন অক্ষুণ্ণ থাকে। দর্শকদের জন্যই তো কাজ করি-তাদের ভালোবাসা ও সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
শেষে তিনি বলেন, ভালো কাজ করার চেষ্টা করছি, বাকি সবটাই দর্শকের দোয়া ও ভালোবাসার ওপর নির্ভর করছে।
মন্তব্য করুন
