

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসময় শীত এলেই গ্রামবাংলার হাট-বাজার ও পাড়ায় পাড়ায় মাইকে ভেসে আসত যাত্রাপালার ডাক। ঢোলের তালে তালে জেগে উঠত রাতের আকাশ, মঞ্চে প্রাণ পেতো পৌরাণিক ও ঐতিহাসিক গল্প। কিন্তু সময়ের স্রোতে সেই প্রাণবন্ত ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে।
এই হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়েই দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?
চমক তার পোস্টে বলেন, যে মঞ্চে একসময় গমগম করত ঢোলের শব্দ, মাটির গন্ধে মিশে থাকত আমাদের হাসি-কান্না, সব আজ হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের ভিড়ে।
তার মতে, যাত্রাপালা কেবল বিনোদন নয়; এটি বাঙালির সংস্কৃতি, বিশ্বাস ও জীবনের প্রতিচ্ছবি। অভিনেত্রীর ভাষায়, যাত্রা ছিল এমন এক মঞ্চ যেখানে অভিনেতা ও দর্শকের মধ্যে কোনো দূরত্ব ছিল না। একে অন্যের সঙ্গে মিশে যেত প্রাণের সংযোগে।
রুকাইয়ার এই পোস্টকে অনেকেই বলেছেন,পুরোনো লোকসংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান।
উল্লেখ্য, রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে আলোচনায় আসেন। এরপর ২০২০ সালে অভিনয়জগতে পা রাখেন। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।
মন্তব্য করুন
