শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাপ হবে তার, আমার কিছুই হবে না: জয়া 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
জয়া আহসান
expand
জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান দুই বাংলার জনপ্রিয়, বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি।

শুধু পর্দাতেই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।

বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

অতীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন