

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় মাহি ও রাকিবকে আর একসঙ্গে দেখা যায়নি। ফলে অনেকেই ধরেই নিয়েছিলেন, তাদের দাম্পত্য সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে গেছে।
তবে সম্প্রতি মাহির ফেসবুকে প্রকাশিত একটি ছবি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ছবিটিতে মাহিকে দেখা গেছে স্বামী রাকিব সরকার এবং তাদের ছেলে ফারিশের সঙ্গে একসঙ্গে, হাসিমুখে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশ্ন, "তাহলে কি আবার এক হলেন মাহি ও রাকিব?"
বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘সে সময় আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি; নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’
বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লিখেন, “মাশা আল্লাহ।” এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও।
রাকিবের সঙ্গে একটি ছবি নিয়ে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”
২০১৬ সালে মাহি বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। বিয়েটি হয়েছিল বেশ জাঁকজমকভাবে, যা সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেই সংসার টিকেছিল মাত্র পাঁচ বছর। ২০২১ সালে মাহি ও অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।
পরবর্তীতে, ২০২১ সালেই মাহি বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে। তবে এই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি বলে জানান মাহি। দেড় বছর আগে এক ঘোষণায় তিনি জানান, রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে গেছে।
মন্তব্য করুন
