শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ, যা বললেন শাওন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
শাওন
expand
শাওন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করতে পারেনি।

বুধবার সকাল ১০টায় ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

এদিকে, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি নিজের ফেসবুকে একটি পোস্টে লিখেছেন-শূন্যস্থান পূরণ করো: ক) মার্চ টু ____________। খ) এই তোরা তে আয়!

তারপর তিনি আরও যোগ করেন, কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা, শুধু ‘বিপ্লব’ বলে চিৎকার করলে হবে না। পড়াশোনা ঠিকমতো করতে হবে। না হলে বোঝা যাবে না তুমি নিজের ইচ্ছায় বিপ্লব করছ নাকি কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হয়ে যাচ্ছ। তিনি শেষ করেন, তোমাদের জন্য আমাদের সমবেদনা।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২টি। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন