শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে: সানাই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
সানাই 
expand
সানাই 

একসময় মিডিয়া অঙ্গনে আলোচিত নাম ছিলেন মডেল ও অভিনয়শিল্পী সানাই মাহবুব। তবে এখন তিনি শোবিজ ছেড়ে পুরোপুরি বদলে ফেলেছেন নিজের জীবনধারা। গ্ল্যামার দুনিয়া থেকে সরে গিয়ে ব্যবসা ও চাকরির মাধ্যমে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

সানাই জানান, আগে তিনি মাসে কয়েক লাখ টাকা আয় করলেও কোনো সঞ্চয় হতো না। তখন মাসে ৬–৭ লাখ টাকা রোজগার করতাম, কিন্তু টাকার কোনো বরকত ছিল না, বলেন তিনি। হাতখরচ, পার্লার, জিম-সব মিলিয়ে প্রতি মাসে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হতো। শেষে হিসাব করে দেখতাম, কিছুই হাতে থাকছে না।

বর্তমানে তিনি কসমেটিকস ব্যবসা ও কর্পোরেট চাকরিতে যুক্ত। শুরুতে আয় কম থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো বলে জানান সানাই। তার ভাষায়, সব কিছু ছেড়ে নতুনভাবে শুরু করেছিলাম। ধীরে ধীরে আয় বাড়ছে। এখন বলতে পারি, আলহামদুলিল্লাহ-চাইলে ঢাকায় ফ্ল্যাট বা জমি কিনতে পারি।

তিনি আরও যোগ করেন, আগে টাকায় বরকত ছিল না, এখন হালাল উপার্জনে সেই বরকত পাচ্ছি। এটা নিজের জীবনে অনুভব করেছি।

ওমরাহ পালনের ইচ্ছা জানিয়ে সানাই বলেন, আল্লাহ ধীরে ধীরে সাহায্য করেন। এখন যদি কয়েক কোটি টাকার ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকে, ওমরাহর পর ইনশাআল্লাহ আরও বড় কিছু করতে পারব।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, যারা অনৈতিক পথে আয় করছেন, তারা সেটা ছেড়ে হালাল রুজির দিকে আসুন। দেখবেন, আল্লাহ নিজেই বরকত বাড়িয়ে দেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন